সিলেট বিভাগে আবারো শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই মনির
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪৫ AM

সিলেট বিভাগে আবারো শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই মনির

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ১১:১৪:১৫ AM

সিলেট বিভাগে আবারো শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই মনির

ছবি: নিজস্ব


হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক এএসআই  মনির হোসাইন তালুকদার  অভিন্ন মানদণ্ডের আলোকে  বিভাগে দ্বিতীয় বারের মতো  শ্রেষ্ঠ  নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি ) বিকেলে  সিলেট রেঞ্জের  ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানের কাছ থেকে শ্রেষ্ঠত্ব সম্মাননা স্মারক গ্রহন করেন এএসআই মনির হোসাইন ।

এর আগে বুধবার  ডিআইজি কার্যালয়ের কনফারেন্স হলরুমে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান সাফিউর রহমান বিপিএম ও পিপিএম এর সভাপতিত্বে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে   ২০২৩ সালের অক্টোবর  হতে ডিসেম্বর পর্যন্ত।  ত্রিমাসিক চুনারুঘাট থানায়  সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় অভিন্ন মানদণ্ডের আলোকে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এএসআই হিসেবে মনির হোসাইনের নাম ঘোষণা করা হয়। পরে তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান সাফিউর রহমান বিপিএম ও পিপিএম সম্মানপত্র ও নগদ অর্থ এএসআই মোঃ মনির হোসাইন তালুকদার এর হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মো: আক্তার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ। থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপপরিদর্শক এএসআই মনির  হোসাইন তালুকদার  চুনারুঘাট থানায় যোগাদানের ১১ মাসের মধ্যে ৪ বার হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ও এনিয়ে  ২ বার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসেবে মনোনীত হন ।

এবিষয়ে উপপরিদর্শক এএসআই মনির হোসাইন জেলার পুলিশ সুপার সহ  সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। ভবিষ্যতে তার কর্ম জীবনের আরো সাফল্যের জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। এ সফলতা তার মায়ের দোয়া, স্ত্রীর সহযোগিতা, উর্ধ্বতন পুলিশ কর্মকতাদের সঠিক ও যথার্থ দিক নির্দেশনা এবং সহকর্মীদের আন্তরিক সহযোগিতায় সম্ভব হয়েছে বলে জানিয়েছেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব