ছবি: সংগৃহীত
হবিগঞ্জের বানিয়াচং সড়কে পিক-আপের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত হয়েছেন৷ বৃহস্পতিবার সন্ধ্যায় বানিয়াচং সড়কের সুনারু এলকায় এ দূর্ঘটনাটি ঘটেছে৷
ঘটনা সূত্রে জানা যায়, বানিয়াচং দরগা মোহনপাড়ার তাহির মিয়ার স্ত্রী মোছা: জোৎস্না আক্তার (৩৮) সন্ধ্যায় সিএনজি যোগে হবিগঞ্জ আসছিলেন। সিএনজিটি সুনারু গ্রামের নিকট পৌছুলে পিছন দিক থেকে আসা একটি পিকআপ সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি থেকে ছিটকে রাস্তায় পড়ে জোৎস্না গুরুতর আহত হন। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জমো.দেলোয়ার হোসেন জানান, দূর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে কাউকে পায়নাই৷ তবে আমরা শুনছি সিএনজি যাত্রী একজন মহিলা মৃত্যবরণ করেছেন৷
এম সি




