লাখাইয়ে স্কুলের ছাত্র ছাত্রীর মধ্যে বস্ত্র ও উপকরণ বিতরণ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৬ AM

লাখাইয়ে স্কুলের ছাত্র ছাত্রীর মধ্যে বস্ত্র ও উপকরণ বিতরণ

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ১১:০৭:০৪ AM

লাখাইয়ে স্কুলের ছাত্র ছাত্রীর মধ্যে বস্ত্র ও উপকরণ বিতরণ

ছবি : নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলায় পথশিশু নিকেতন ফাউন্ডেশন পরিচালিত চেতনা স্কুল -২ এর শিক্ষার্থীদের মাঝে মাধবপুর উপজেলা প্রবাসী আবুল কাসেম এর স্ত্রী মানবিক জেবুন্নেছা জেবু নিজস্ব অর্থায়নে পোষাক ও শিক্ষা উপকরণ খাতা- কলম এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি)  বিকালে উপজেলার ২ নম্বর মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি পূর্ব গ্রামস্থ চেতনা স্কুল -২ এর শিক্ষার্থীদের মাঝে বস্ত্র ও উপকরণ বিতরণ অনুষ্ঠান পথশিশু নিকেতন ফাউন্ডেশন এর উপদেষ্টা ও লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মানবিক জেবুন্নেসা জেবু।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনলাইন সংবাদ মাধ্যম পুবের আলোর সম্পাদক আরিফুল ইসলাম সুমন,পথশিশু নিকেতন ফাউন্ডেশন এর উপদেষ্টা ইয়াকুব হাসান অন্তর ও কামরুল হাসান সুজন। 

স্বাগত বক্তব্য রাখেন পথশিশু নিকেতন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা তা শাহ নাজিমুল হক।  আলোচনায় অংশ নেন পুবের আলোর কনটেন্ট ক্রিয়েটার মোঃ হানিফ ও সাংবাদিক মোঃ মাসুদ।  অনুষ্ঠানে চেতনা স্কুল এর ৩০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ফুলহাতা গেঞ্জি ও মেয়ের জামা এবং খাতা-কলম তুলে দেন অতিথি বৃন্দ। এছাড়াও চেতনা স্কুল থেকে ৫ শ্রেনী উত্তীর্ণ হয়ে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়া ২ শিক্ষার্থীর প্রত্যেককে ১ হাজার ১ শত টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। 

উল্লেখ্য পথশিশু নিকেতন ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলার মোড়াকরি পূর্ব গ্রামস্থ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর ভূমিহীন গৃহহীনদের দেওয়া উপহার আশ্রয়ন প্রকল্পের  বাসিন্দা সুবিধা বন্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চেতনা স্কুল -২ আশ্রয়ন প্রকল্প এলাকায় পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে মানবিক উদ্যোগ গ্রহণ করায় সমাজসেবক জেবুন্নেসা জেবু কে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করে পথশিশু নিকেতন ফাউন্ডেশন।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব