হবিগঞ্জে টাকা নিয়ে মাদক ব্যবসায়ীকে মুক্তি, দুই কনস্টেবল ক্লোজড
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৭ AM

হবিগঞ্জে টাকা নিয়ে মাদক ব্যবসায়ীকে মুক্তি, দুই কনস্টেবল ক্লোজড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ০২:৩৮:২৪ AM

হবিগঞ্জে টাকা নিয়ে মাদক ব্যবসায়ীকে মুক্তি, দুই কনস্টেবল ক্লোজড


হবিগঞ্জের মাধবপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) তাদেরকে হবিগঞ্জ পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।

দুই কনস্টেবল হলেন- মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রিপন মিয়া ও মো. আল আমিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রিপন মিয়া ও মো. আল আমিন ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা ছাড়াই মনতলা এলাকায় অভিযান চালায়। এ সময় ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবাসায়ীকে আটক করেন। পরে ২০ হাজার টাকা নিয়ে সেই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয় এবং উদ্ধারকৃত গাঁজা অন্য জায়গায় বিক্রি করে দেন।

২৫ জানুয়ারি বিষয়টি জানাজানি হলে তদন্ত সাপেক্ষে দুই কনস্টেবলের বিরুদ্ধে টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া ও গাঁজা বিক্রির সত্যতা পায় তদন্তের দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তা।

মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান দুই পুলিশ সদস্যকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব