চুনারুঘাটে লাল চাঁন্দ চা-বাগান ফ্যাক্টরিতে আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৬ AM

চুনারুঘাটে লাল চাঁন্দ চা-বাগান ফ্যাক্টরিতে আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ০৪:০৬:৫১ AM

চুনারুঘাটে লাল চাঁন্দ চা-বাগান ফ্যাক্টরিতে আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি

চুনারুঘাটে লাল চাঁন্দ চা-বাগান ফ্যাক্টরিতে আগুনে নষ্ট মজুদ করা চা পাতা।


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচাঁন্দ চা-বাগানের ফ্যাক্টরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জানুয়ারি) সকাল অনুমান ৬টার দিকে উপজেলার লালচান্দ চা-বাগানের ফ্যাক্টরীতে এ ঘটনা ঘটে। এ সময় প্যাকিং গুদামে মজুত চা–পাতা, মেশিনসহ বেশ কিছু সরঞ্জাম পুড়ে নষ্ট হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জের  কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

লালচাঁন্দ চা-বাগান ও চুনারুঘাট ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টায়  অগ্নিকাণ্ডের ঘটনা দেখে লালচান্দ চা বাগান  ফ্যাক্টরীর কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা ফ্যাক্টরীর ব্যবস্থাপক ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় শ্রমিকদের সঙ্গে নিয়ে প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন।

চুনারুঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বিজয় সিংহ  বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত সেখানে যান।

এছাড়াও হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট স্টেশনের একটি ইউনিট দুপুর পর্যন্ত  আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফ্যাক্টরীর মজুত চা-পাতা, বিভিন্ন সরঞ্জামসহ ব্যাপক  ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা  ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম, থানা পুলিশ সহ গণমান্য লোকজন ঘটনার স্থল পরিদর্শন করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর বলেন, আমি তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনার স্থল পরিদর্শন করে বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকদেরকে সমবেদনা জানিয়েছি। আমার ধারণা ফ্যাক্টরীর শত কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। লালচান্দ চা-বাগানের ম্যানেজার মোফাজ্জেল হোসেন জানান, সকালে আগুন দেখতে পেয়ে ফায়ারসার্ভিসে খবর দেয়া হয়। ফায়ারসার্ভিস ও শ্রমিকরা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব