হবিগঞ্জের হাওরাঞ্চল বেষ্টিত লাখাই উপজেলার লাখাই ইউনিয়নে অবস্থিত অভয়চরণ রাধাচরণ উচ্চ বিদ্যালয় থেকে ডিসি রোড পর্যন্ত রাস্তার বেহাল দশা। দেখার যেন কেউ নেই। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে, এছাড়াও অভয়চরণ রাধা চরণ উচ্চ বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে চলাচল করে।
অভয়চরণ রাধা চরণ উচ্চ বিদ্যালয় রুহিতনসী পূর্ব গ্রাম মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। এই রাস্তায় চলার জন্য অনেক মানুষ থাকলেও রাস্তাটি দেখার জন্য কেউ নেই। বর্তমানে কষ্ট করে চলাচল করলেও বৃষ্টি এলেই এই রাস্তাটি চলার জন্য অনুপযোগী হয়েছে পড়ে। গাড়ি তো দুরের কথা একটা মটর সাইকেল কিংবা বাইসাইকেল নিয়ে চলাও সম্ভব হয় না।
স্থানীয়রা জানান, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের রাস্তাটি দিয়ে যাতায়াত করলেও তাদের দৃষ্টি আকর্শন হয়নি, ও সুদৃষ্টি পড়েনি। রাস্তার বিশেষ হয়ে অভয়চরণ রাধাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিলের সাথে আলাপ কালে তিনি বলেন উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান প্রকল্প কর্মকর্তা থানায় ইঞ্জিনিয়ার সবার কাছে বলেছি এবং লিখিত দরখাস্ত দিয়েছি কোন লাভ হয় নাই।
এ বিষয়ে লাখাই উপজেলা প্রকৌশলী আকবর হোসেনের সাথে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে আমাকে এখন পর্যন্ত কেউ জানায়নি ওই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়তো আমার আগে যে ছিল তার কাছে কোন দরখাস্ত দিয়েছিল তিনি আরো বলেন পাঁচটা দরখাস্ত আমরা যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে পাঠায় একটি বা দুটি অনুমোদন দেয় আমরা কি করব তারপরেও প্রধান শিক্ষক যদি আবার দরখাস্ত দেয় তাহলে আমি গুরুত্ব সহকারে দেখব।
জৈন্তাবার্তা/এমকে




