চুনারুঘাটে ইন্তাজ উল্লাহ মাস্টারের জানাজার নামাজ।
হবিগঞ্জের চুনারুঘাট দক্ষিণা চরন পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পূর্ব পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী ইন্তাজ উল্লাহ (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন)।
তিনি রবিবার (২৮ জানুয়ারি) রাত ৭ টা ৪৫ মিনিটে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারনে মারা যান। সোমবার বেলা আড়াই ঘটিকায় দক্ষিণা চরন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ শেষে তাকে স্হানীয় দ্বীঘির পাড়স্থ কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উনার জানাজায় ছাত্র শিক্ষক জন প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মুসল্লি অংশ গ্রহন করেন।
মরহুম ইন্তাজ উল্লার মৃত্যুতে শোক জানিয়েছেন হবিগঞ্জ ৪ (চুনারুঘাট মাধবপুর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের,পৌর মেয়র সাইফুল আলম রুবেল, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলিগের সভাপতি এডভোকেট এম আকবর হোসেন জিতু, সাধারন সম্পাদক আনোয়ার আলী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মহিদ আহমদ চৌধুরী সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক, ব্যবসায়িক ও সাংবাদিক ইউনিটের নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা/জেএ




