‘ব্যারিস্টার সুমনেরই অভিভাবক নেই’
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১০ PM

‘ব্যারিস্টার সুমনেরই অভিভাবক নেই’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৪ ১২:৩১:২৭ PM

‘ব্যারিস্টার সুমনেরই অভিভাবক নেই’

ছবি: সংগৃহীত


অভিভাবক সংকটে কক্সবাজার— হবিগঞ্জের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিস্ফোরক মন্তব্যের জবাব দিতে গিয়ে ‘ব্যারিস্টার সুমনেরই অভিভাবক নেই’ বলে মন্তব্য করেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য হুইপ সাইমুম সরওয়ার কমল।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কক্সবাজার সরকারি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হুইপ সাইমুম সরওয়ার কমল ব্যারিস্টার সুমনকে ইঙ্গিত করে বলেন, ‘যিনি কক্সবাজারে এসে অভিভাবক দেখেননি, আসলে তার অভিভাবকই নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কক্সবাজারের অভিভাবক উল্লেখ করে হুইপ কমল বলেন, ‘আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার রেলওয়ে, শিক্ষাপ্রতিষ্ঠান, মেরিন ড্রাইভ চার লেনের রাস্তা— এসব তো অভিভাবকের মাধ্যমে এসেছে। যিনি এখানে এসে অভিভাবক দেখেননি, আসলে তার নিজেরই অভিভাবক নেই। তিনি ওই মানের কোনো মানুষ না। তিনি হঠাৎ করেই এমপি হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘তিনি (ব্যরিস্টার সুমন) কক্সবাজার সম্পর্কে জানেনও না, চেনেনও না, বোঝেনও না। কক্সবাজারে আগে ১৮ ফিটের রাস্তাও ছিল না। কিছুই ছিল না। এখন কক্সবাজারে ফুটপাতসহ সব কিছু হয়েছে। আধুনিক সাজে সজ্জিত হয়েছে। এখন দূর থেকে কেউ যদি এসে বলে এখানে অভিভাবক নেই, এটি তার একান্ত ব্যক্তিগত দুর্বলতা। এটি ভিত্তিহীন কথা।’

গত রোববার (১৮ ফেব্রুয়ারি) কক্সবাজার বেড়াতে এসে ব্যারিস্টার সুমন বলেন, ‘কক্সবাজারে ব্যক্তিগত উন্নয়ন হয়েছে। পুরো এলাকার কোনো গার্ডিয়ান আছে বলে আমার মনে হয়নি। হোটেলগুলো দেখলে মনে হয় বিদেশি, কিন্তু পুরো কক্সবাজারকে দেখলে তো বিদেশি মনে হয় না।’

ওইদিন তিনি বলেন, ‘একটি পরিবার যেমন একজন অভিভাবকের ওপর ভর করে দাঁড়ায়, তেমনি একজন অভিভাবকের ওপরে ভর করে কক্সবাজার দাঁড়িয়ে যেতে পারে। তবে এমন একজন অভিভাবক সংকটে আছে কক্সবাজার। যার ওপরে ভর করে কক্সবাজার দাঁড়িয়ে যাবে।’

ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘কক্সবাজারে দল-মতের ঊর্ধ্বে উঠে এমন একজন নেতা দরকার, যিনি মনে করবেন— জন্মের পরে যে কক্সবাজার আমি পেয়েছি, মৃত্যুর পরে এর চেয়ে ভালো কক্সবাজার আমি রেখে যাব। কিন্তু আমার কাছে মনে হয়েছে, এখানে সবাই চায়, জন্মের পরে যে সায়মন (হোটেল সায়মন) পেয়েছি, তার চেয়ে ভালো সায়মন রেখে যেতে চায়। জন্মের পরে যে কক্স টুডে (হোটেল কক্স টুডে) পেয়েছি, মৃত্যুর আগে তার চেয়ে ভালো কক্স টুডে রেখে যেতে চায়। কিন্তু কেউ এমন আছে বলে মনে হয়নি, জন্মের পর আমি যে কক্সবাজার পেয়েছি, তার চেয়ে ভালো কক্সবাজার আমি রেখে যেতে চায়।’

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান