মেয়েকে জবাই করে বাবার আত্মহত্যার চেষ্টা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১১ PM

মেয়েকে জবাই করে বাবার আত্মহত্যার চেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৪ ০৮:০২:২৮ AM

মেয়েকে জবাই করে বাবার আত্মহত্যার চেষ্টা

ছবি: সংগৃহীত


গাজীপুরের কালিয়াকৈরে মেয়েকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, খুন হওয়া মেয়েটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিপাড়া গ্রামের বুলু মন্ডলের মেয়ে ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুলু মণ্ডল দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা থেকে স্ত্রী সন্তান নিয়ে তার শ্বশুর (চাঁন মিয়ার) বাড়ি কালিয়াকৈর উপজেলার হরিণহাটি বসবাস করছেন। বিয়ের পর থেকেই বুলু মণ্ডলের তার স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেই থাকতো। বুধবার বিকেলেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় মেয়ে ইয়াসমিন আক্তার বাবাকে ঝগড়া করতে নিষেধ করলে একপর্যায়ে মেয়ে ইয়াসমিন আক্তারের ওপর ক্ষিপ্ত হন তিনি। নিজের হাতে থাকা ছুরি দিয়ে মেয়ে বৃষ্টির গলায় কোপ দেন বুলু মণ্ডল। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই মরদেহটি উদ্ধার করেছে। মেয়েকে জবাইয়ের পর বুলু মণ্ডল ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করলে মাটিতে লুটে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিন হাসপাতালে নিয়ে যান।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান