৬ কেজি গাঁজাসহ তিন নারীকে গ্রেপ্তার
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৯ PM

৬ কেজি গাঁজাসহ তিন নারীকে গ্রেপ্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৪ ০৮:১৯:৩৪ AM

৬ কেজি গাঁজাসহ তিন নারীকে গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুরের মনছের আলীর মেয়ে মমেনা আক্তার মুক্তা (৩৬), জয়পুরহাট জেলার সদর থানার পশ্চিম দেবীপুরের মৃত মোস্তাক মিয়ার স্ত্রী রেশমা আক্তার ডলি (৩০) ও একই থানার সাকিদার পাড়ার বাচ্চু মিয়ার স্ত্রী নাজমা বেগম (৩৭)।

মঙ্গলবার রাতে তাদেরকে ফতুল্লা মডেল থানার সাইনবোর্ড শান্তিধারাস্থ মায়ের দোয়া স্টোরের সামনের রাস্তায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ সময় তাদের সঙ্গে থাকা দুটি স্কুল ব্যাগ ও অপর একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান