এক লাখ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১১ PM

এক লাখ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৪ ০৮:৩৭:৩৬ AM

এক লাখ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ

ছবি: সংগৃহীত


‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’— স্লোগান সামনে রেখে মৌলবাদ, কুশিক্ষা আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নড়াইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের আলো উদযাপন পর্ষদের আয়োজনে এক লাখ মোমবাতি জ্বালিয়ে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয় ভাষা সৈনিকদের। এবারের এ আয়োজন নড়াইলের ভাষা সৈনিক রিজিয়া খাতুনের নামে উৎসর্গ করলো আয়োজক কমিটি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার পর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িডোব মাঠে চার একর জমির উপর তিন হাজার কর্মী এক লাখ মোমবাতি প্রজ্জ্বলন করেন। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শনার্থীরা আসেন। মুহূর্তর মধ্যে অন্ধকার ছাপিয়ে সারা মাঠ আলোকিত হয়ে যায়।

আলোর বর্ণিল ছটায় আলোকিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতি, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, বিভিন্ন বর্ণমালা, আলপনাসহ গ্রাম বাংলার নানা ঐহিত্যবাহী নকশা। দৃষ্টি নন্দন এসব নকশা জেলা থেকে আগত দর্শনার্থীরা উপভোগ করেন।

বুধবার একুশের সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে একুশের আলো উদযাপন পর্ষদ-২০২৪ আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলনের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরী, নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান, নড়াইল পৌর মেয়র আনজুমান আরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, একুশের আলোর সহ-সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক কচি খন্দকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু।

উদ্বোধনের পুর্বে বিকেল থেকে গণসঙ্গীত, আবৃতি, কবিতা পাঠ ও দেশাত্মবোধক গান পরিবেশনা করেন স্থানীয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি…, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…সহ বিভিন্ন গান পরিবেশনের মাধ্যমে আয়োজন আকর্ষণীয় করে তোলেন।

ভাষা শহীদদের স্মরণে নড়াইলে ব্যতিক্রমী এ আয়োজন ১৯৯৭ সালে শুরু হয় নড়াইলের সুলতান মঞ্চ চত্ত্বরে। প্রতি বছর একুশের সন্ধ্যায় স্মরণ করা হয় ভাষা শহীদদের।

দর্শনার্থী আবদুল্লাহ আল মারজান বলেন, ‘এক লাখ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন দেশের আর কোথাও দেখিনি। নড়াইলবাসীদের এ আয়োজন সারা দেশকে আলোকিত করবে বলে আমি মনে করি। হাজার হাজার নারী-পুরুষ, শিশু, বয়বৃদ্ধ সকল শ্রেণির মানুষের মিলন মেলার মধ্যে দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হলো, যা ভাষায় প্রকাশ সম্ভব নয়। বাংলাদেশের অন্য কোনো জেলায় এত বড় আয়োজন হয় বলেও শুনিনি।’ 

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান