ছবি: সংগৃহীত
দিনাজপুরের বিরলে প্রায় দুই কোটি টাকা মূল্যের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার আজিমপুর ইউনিয়নের কুচিলাপুকুর গ্রামের আসাদুল ইসলামের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
আজিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
ইউপি বলেন, গত বুধবার সকাল ১১টার দিকে একই ইউনিয়নের জামতলী বাজারের পাশে পুকুর খনন করার সময় এ মূর্তিটি পাওয়া যায়। পরে উদ্ধার করে মূর্তিটি আসাদুলের বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে বিরল থানা-পুলিশ মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।
এম সি




