রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০২/২০২৪ ১২:৪১:১৬ অপরাহ্ন

রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

ছবি: সংগৃহীত


কুষ্টিয়া শহরের একটি রেস্তোরাঁয় ঢুকে ম্যানেজারসহ তিনজনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে থানাপাড়া বাঁধ সংলগ্ন শেখ রাসেল সেতুর নিচে অবস্থিত রিভার ভিউ ফুড কর্নারে এ ঘটনা ঘটে।  ছুরিকাঘাতে আহতরা হলেন- রেস্তোরাঁর ম্যানেজার তুষার (২৩), প্রধান বাবুর্চি শিমুল (২৫) ও সহকারী বাবুর্চি শুভ (২২)।

আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রেস্তোরাঁর ম্যানেজার তুষারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

ছুরিকাঘাতে আহত রেস্তোরাঁর সহকারী বাবুর্চি শুভ বলেন, ‘আমি রেস্তোরাঁর রান্নাঘরে কাজ করছিলাম। এ সময় অপরিচিত চার থেকে পাঁচজন যুবক রান্নাঘরে জোরপূর্বক ঢোকার চেষ্টা করে। আমি বাঁধা দিলে তারা বকাবকি করতে থাকে। এ সময় মালিকের মুঠোফোন নম্বর চাইলে আমি দিতে অপরাগত প্রকাশ করি। এরপর তারা ম্যানেজার তুষারের সঙ্গে বাগ্‌বিতণ্ডা করতে থাকে। একপর্যায়ে তারা ম্যানেজারকে মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে এক যুবক ম্যানেজারকে ছুরিকাঘাত করে। এ সময় আমি ও শিমুল ঠেকাতে গেলে আমাদেরকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।’

রিভার ভিউ ফুড কর্নারের মালিক আব্দুল খালেক বলেন, ঘটনার সময় আমি রেস্তোরাঁয় ছিলাম না। পরে জানতে পারি আমার তিন স্ট্যাফকে ছুরিকাঘাত করেছে কে বা কারা। আমার জানা মতে তাদের সঙ্গে কারও কোনো খারাপ সম্পর্ক নেই। তবে কি কারণে তাঁদের ওপর এভাবে হামলা সে বিষয়ে এখনো কিছু বলতে পারছি না।

পুলিশ ও র‍্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখছে। মামলার বিষয়ে প্রস্তুতি চলছে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ‘ছুরিকাঘাতে আহত হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে দুজন শঙ্কামুক্ত থাকলেও একজনের অবস্থা আশঙ্কাজনক।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা   বলেন, ‘জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।’

এম সি



শীর্ষ সংবাদ:

মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ