যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে ৫জনের মৃত্যু
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৯ PM

যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে ৫জনের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০২/২০২৪ ০৯:৪৭:২৮ AM

যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে ৫জনের মৃত্যু

ছবি: সংগৃহীত


মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচরের সূর্যনগর এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। এ সময় হাসপাতলে নেওয়ার পথে আরও দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

এদিকে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল আলম।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান