মায়ের জানাজায় এসে সড়কে লাশ হলেন ইতালি প্রবাসী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

মায়ের জানাজায় এসে সড়কে লাশ হলেন ইতালি প্রবাসী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৪ ১২:৫০:২৫ অপরাহ্ন

 মায়ের জানাজায় এসে সড়কে লাশ হলেন ইতালি প্রবাসী

ছবি: সংগৃহীত


ইতালি প্রবাসী শাহ আলম (৫০) তার মায়ের জানাজায় অংশ নিতে বাড়ি ফেরার পথে শিকার হন সড়ক দুর্ঘটনার। নরসিংদীতে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিনি। এ সময় তার ভগ্নিপতি সেলিম মিয়াও নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাড়কের নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই এলাকার শাহজাহান মেম্বারের ছেলে। তার ভগ্নিপতি একই উপজেলার শামসু উদ্দিনের ছেলে।

হাইওয়ে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, দীর্ঘ ১৪ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে ইতালিতে বসবাস করছিলেন শাহ আলম। গতকাল বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তার মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে বৃহস্পতিবার দেশে ফিরে জানাজায় অংশ নিতে বিমানবন্দর থেকে মাইক্রোবাসে বাড়ির উদ্দেশে রওনা দেন শাহ আলম ও তার ভগ্নিপতি সেলিম মিয়া, ভাগিনাসহ চারজন।

তাদের বহনকারী মাইক্রোবাসটি নরসিংদীর শিবপুরের ঘাসিদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম এবং হাসপাতালে নেওয়ার পর তার ভগ্নিপতি সেলিম মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও দুজন আহত হয়েছেন।

এ বিষয়ে ইটাখোলা হাইওয়ে থানার উপপুলিশ পরিদর্শক আরিফুর রহমান জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী মাইক্রোবাসটি বেপরোয়া গতিতে ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, মাইক্রোবাসের চালক এবং অপর যাত্রী নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ