এবার শস্য দানায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩১ PM

এবার শস্য দানায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৪ ১২:৫৯:২৫ PM

এবার শস্য দানায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা

ছবি: সংগৃহীত


নাটোরের বড়াইগ্রামে কালোজিরা, সরিষা, মসুর ডাল, কাউন, ভুট্টা, মুগ ডাল ও আতপ চালের সমন্বয়ে আঁকা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্যের প্রতিকৃতি।

আধুনিক প্রযুক্তি সম্পসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে কৃষকের পুঁজি শস্যদানা দিয়ে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এই প্রতিকৃতি আঁকা হয়।

উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে এই চিত্রকর্ম তৈরি করে উপজেলা কৃষি বিভাগ। প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ মেলার উদ্বোধন করেন।

ইউএনও আবু রাসেলের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সরকার, কৃষি সম্পসারণ কর্মকর্তা মাহাদী হাসান ও মেজবাহুল করিম উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা বলেন, সুজলা, সুফলা শস্য শ্যামল এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান। তার লালিত স্বপ্নের বীজের ফসল এই বঙ্গভূমি। আর তাই বাঙালির প্রাণের কৃষি বীজ দিয়েই শ্রদ্ধা ভালোবাসায় গড়ে তোলা হয়েছে এই প্রতিকৃতি।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভতার মাধ্যমে তাদের উন্নয়নে কাজ করছেন। প্রযুক্তির মাধ্যমে শ্রমিক সংকট সমাধান করে কৃষকের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করছেন।

সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, এই দেশের প্রধান শক্তি হচ্ছে কৃষক। এই কৃষকদের উন্নয়নে প্রযুক্তিতে সংযুক্ত করতে কাজ করছে সরকার।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
কলকাতায় হোটেলে আ'গুন, ৯ বাংলাদেশির মৃ'ত্যু
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত