সড়ক দুর্ঘটনায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এনা বাস, নিহত ২
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এনা বাস, নিহত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৪ ০৫:১৬:৩৮ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এনা বাস, নিহত ২

ছবি : সংগৃহিত


সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস  ভোরে পলাশের ঘোড়াশাল পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা এক কার্ভাডভ্যানের সাথে দ্রুত গতির এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক মো: শহিদ মিয়া ও কাভার্ডভ্যানের চালক নিহত হয়। গুরুতর আহত হয় আরো ৬ জন। তাদের উদ্ধার করে নরসিংদী  ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে পাঠায়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মো: নাইবুল ইসলাম।

নিহত এনা পরিবহনের চালক মো: শহিদ মিয়া (৫৮) কিশোরগঞ্জের পুবাইকান্দি এলাকার নিজাম উদ্দিনের ছেলে ও নিহত কাভার্ডভ্যানের চালকের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

এ দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকতিয়ার উদ্দিন ও ওসি তদন্ত মো: জসিম উদ্দিনসহ পুলিশের অন্য সদস্যরা। পরে দুর্ঘটনা কবলিত এনা পরিবহন ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইকতিয়ার উদ্দিন জানান, এই দুর্ঘটনায় এনা পরিবহনের চালক ও কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী মর্গে পাঠিয়েছি আহতদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ