গ্যাস সিলিন্ডারের আগুনে শিশুসহ ৯ জন দগ্ধ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩২ PM

গ্যাস সিলিন্ডারের আগুনে শিশুসহ ৯ জন দগ্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৪ ১০:১৪:০৮ AM

গ্যাস সিলিন্ডারের আগুনে শিশুসহ ৯ জন দগ্ধ

ছবি: সংগৃহীত


নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডারের আগুনে এক নারী শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বিকালে গুরুতর অবস্থায় নারী ও শিশুসহ ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে এ দুর্ঘটনা ঘটে। ভাসানচর থানার ওসি কাওসার আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলো, রশমিদা (৩), রাসেল (৩), মোবাশ্বেরা (৩), সোহেল (৫), রবিউল (৫), যোবায়েদা ১১), আমেনা খাতুন (২৪), সফিউল আলম (২২) ও বশির উল্যা (১৬)।

ভাসানচর থানার ওসি কাওসার আলম ভূঁইয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে সফি আলম নামে এক বাসিন্দা তাদের ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস নেওয়ার জন্য বারান্দায় আনেন। এ সময় অসাবধানতাবশত সিলিন্ডারের মুখ খুললে তলানিতে থাকা গ্যাস বাসাতে ছড়িয়ে পড়ে। পাশে গ্যাসের চুলায় রান্না চলছিল। বাতাসের সঙ্গে ওই গ্যাস ছড়িয়ে পড়লে আগুন ধরে বাসায় ও বারান্দার সামনে ছড়িয়ে পড়ে।

এতে আশপাশে থাকা ৫ শিশু, ২ নারী ও ২ পুরুষ দগ্ধ হন। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে পেলে। পুলিশ আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, গুরুতর অবস্থায় নারী ও শিশুসহ ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে ৩ বছরের শিশু রশমিদার শরীরের শত ভাগ পুড়ে যায়। অন্যদের ৪০ থেকে ৫০ ভাগ পুড়ে গেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
কলকাতায় হোটেলে আ'গুন, ৯ বাংলাদেশির মৃ'ত্যু
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত