গোয়াল ঘরেই সন্তানসহ থাকেন এই দম্পতি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

গোয়াল ঘরেই সন্তানসহ থাকেন এই দম্পতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৪ ১১:৪৩:৩৫ পূর্বাহ্ন

গোয়াল ঘরেই সন্তানসহ থাকেন এই দম্পতি

ছবি: সংগৃহীত


ষাটোর্ধ্ব বাচ্চাই বেগম-কমরউদ্দিন। সতী নদীর পাড়ে বাঁশের বেড়া আর টিন দিয়ে তৈরি করা একটি ঝুপড়ি ঘরেই দুই সন্তানকে নিয়ে গরুর সঙ্গে বসবাস করছেন তারা। ঘরে আসবাবপত্র বলতে বাঁশের চৌকি, রান্নার দু-একটা বাসন ছাড়া আর কিছুই নেই। এই দম্পতি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান এলাকার বাসিন্দা।

সম্প্রতি বারাজান এলাকায় গিয়ে দেখা গেছে, দরিদ্রতার কারণে জরাজীর্ণ ঘরে অসুস্থ স্বামী-সন্তানদের নিয়ে গরুর সঙ্গে বসবাস করছেন ভূমিহীন এই দম্পতি। নিজের থাকার ঘরের একদিকে বিছানা অন্যদিকে খড় বিছানো গরুর থাকার জায়গা। স্থানীয়রা জানান, কাজ না জুটলে তিন বেলা খাবার জোটেনা এই পরিবারের।

কান্না জড়িত কণ্ঠে বাচ্চাই বেগম বলেন, ‘অভাবের কারণে গরুর সঙ্গে একই ঘরে থাকতে হয়। রান্না থেকে শুরু করে সব কিছুই করতে হয় ওই ঘরটিতে। আমার স্বামী অসুস্থ। তিনি কাজ করতে পারেন না। আমি অন্যের বাড়িতে কাজ করি, ছেলেটা অন্যের কাজ করে। মা-ছেলেতে যা আয় হয় তা দিয়েই সংসার চলে। অনেকে সরকারি ঘর পাইলেও আমাদের ভাগ্যে জোটেনি ঘর।’

কমরউদ্দিন বলেন, ‘খাস জমিতে কোনো রকম একটা টিনের ঘর করে স্ত্রী সন্তানকে নিয়ে থাকি। পাশে গরুটা থাকে। ওই ঘরেই থাকা খাওয়া সব। দুর্গন্ধে থাকা যায় না। এই অবস্থায় বাড়িতে কোনো আত্মীয় আসতে পারে না। সহায় সম্বল কিছুই নেই আমার। শুধু ওই গরুটাই আছে। সরকার একটা ঘর দিলে বাকি জীবনটা কিছুটা হলেও সুখে থাকতে পারতাম।’

চলবলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদ বলেন, এই দম্পতি ভূমিহীন। তাদের চার মেয়ে এক ছেলে। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন তারা। আর ১৬ বছরের এক ছেলে ও ১২ বছরের এক মেয়েসহ ঝুপড়ি ঘরে থাকেন বাচ্চাই-কমরউদ্দিনের পরিবার। সরকারি বিধি মোতাবেক তারা সরকারি ঘর পাওয়ার যোগ্য।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, বিষয়টি জানার পর ওই পরিবারের খোঁজখবর নিচ্ছি। আমরা পরিবারটির পুনর্বাসনের ব্যবস্থা করব।

এম সি



শীর্ষ সংবাদ:

মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ