যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ
শনিবার, ০২ মে ২০২৬, ১২:২৩ AM

যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৫ ০২:২৮:১৯ AM

যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

ফাইল ছবি


এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে আজ মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে উৎসবের আমেজ।

সোমবার (৯ জুন) বাফুফের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়, তবে স্টেডিয়ামের সব গেট খুলে দেওয়া হবে দুপুর ২টায়। যারা গ্যালারিতে বসে ম্যাচ দেখতে পারবেন না তাদের জন্য থাকছে বিকল্প ব্যবস্থা।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এ ছাড়া টি স্পোর্টসের অ্যাপেও দেখা যাবে ম্যাচটি। 

ম্যাচের অফিশিয়াল সম্প্রচার চ্যানেল টি-স্পোর্টস জানিয়েছে, ‎দেশের আটটি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে। স্থানগুলো হচ্ছে- ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহের জেলা পরিষদ চত্বর, রংপুরের জেলা পরিষদ চত্বর, রাজশাহীর নানকিং বাজার, সিলেটের জিরো পয়েন্ট, খুলনার শিববাড়ি মোড় ও বরিশালের বেলস পার্ক।

অন্যদিকে, রাজধানীর রূপনগর-পল্লবী এলাকায় ১২টি স্থানে বড় পর্দায় খেলার দেখার ব্যবস্থা করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। 

তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ঢাকা-১৬ আসনের (রূপনগর ও পল্লবী থানা) মোট ১২টি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে। স্থানগুলো হচ্ছে- ঘরোয়া মোড়, দুয়ারিপাড়া মোড়, দোরেন মোড়, ট-ব্লক মোড়, পার্ক কলোনি মোড়, মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড), শহীদ আসিফ চত্বর (ধানসিঁড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ (ই ব্লক মোড়), লালমাটিয়া স্ট্যান্ড (বাউনিয়াবাদ, মিরপুর-১১ মোড়), আলুবদি পুরাতন স্ট্যান্ড-আমতলা, বায়তুল আমান জামে মসজিদ মোড় (১১/সি, পল্লবী)|

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ চলছে: সিসিক প্রশাসক
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ চলছে: সৈয়দ মোঃ ফয়সল এমপি
ক্ষ*তিপূরণ ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মান*ববন্ধন
সিলেটে উন্নয়নের চিত্র উন্মোচিত হবে প্রধানমন্ত্রীর সফরে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
বৃষ্টি-ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জ, হাওড়ে ধান রক্ষায় যুদ্ধ
মাধবপুরে বিদ্যুৎ সং-কটে ব্যাহত চা উৎপাদন
বিদ্যুৎ সংকটের মাঝেও গোলাপগঞ্জে দিনের আলোয় জ্বলছে বাতি
সিলেটসহ বিভিন্ন জেলায় কা-লবৈশাখীর শ-ঙ্কা
প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন: সিলেটে প্রার্থীদের তৎপরতা দৃশ্যমান
নতুনকুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী মঞ্চ প্রস্তুত, পরিদর্শনে সিসিক প্রশাসক