মাধবপুরে নি*খোঁজ মাদ্রাসাছাত্রী উ*দ্ধার
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ AM

র‍্যাব-৯ এর অভিযান

মাধবপুরে নি*খোঁজ মাদ্রাসাছাত্রী উ*দ্ধার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৬ ০৯:১৮:৫৪ PM

মাধবপুরে নি*খোঁজ মাদ্রাসাছাত্রী উ*দ্ধার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের রায়পুর থেকে নিখোঁজ এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব-৯।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত পৌনে ১১টায় র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত ফাতেমা নূর অহি (১৩) লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরপাতা ইউনিয়নের এম রহমানিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী এবং পর্ব চরপাতা গ্রামের জাকির হোসেনের মেয়ে। গত ১৭ এপ্রিল মাদ্রাসায় যাওয়ার পথে একই এলাকার অটোচালক শাহিন হোসেন (২২) কৌশলে তাকে তার বোনের শ্বশুরবাড়িতে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

এ ঘটনায় ভিকটিমের পরিবার রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১৯৭, তারিখ: ২৪/০৪/২০২৬) দায়ের করে। পরে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ এপ্রিল রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ ওই ছাত্রীকে উদ্ধার করে।

উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা