৮ ডিসেম্বর থেকে বইমেলা শুরু হবে ১৯তম কেমুসাস বইমেলা
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ AM

সৃজনশীল প্রকাশকদের সঙ্গে কেমুসাস বইমেলা উপকমিটির মতবিনিময় সভা

৮ ডিসেম্বর থেকে বইমেলা শুরু হবে ১৯তম কেমুসাস বইমেলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০২:০৩:৪৫ AM

৮ ডিসেম্বর থেকে বইমেলা শুরু হবে ১৯তম কেমুসাস বইমেলা

ছবি:সংগৃহীত


দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রতি বছরের ন্যায় এবারও বিজয়ের মাসে ১৯তম কেমুসাস বইমেলার আয়োজন করেছে। আগামী ৮ ডিসেম্বর থেকে বইমেলা শুরু হবে। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরীকে এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে।

১৯তম কেমুসাস বইমেলা সফলের লক্ষ্যে সৃজনশীল প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময় সভা গতকাল ২ ডিসেম্বর সন্ধ্যায় সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে ১৯তম কেমুসাস বইমেলা ২০২৫ বাস্তবায়ন উপকমিটির আহবায়ক জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য-সচিব কামরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত প্রকাশকবৃন্দ বইমেলা সফলে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সভায় সকলের পরামর্শক্রমে অতীতের ত্রুটি-বিচ্যুতি দূর করে একটি সফল মেলা আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। মতবিনিময় সভায় বিভিন্ন প্রকাশনা সংস্থার স্বত্ত্বাধিকারী ও প্রতিনিধিবৃন্দ। এসময় প্রকাশকদের পক্ষ থেকে মতামত ব্যক্ত করে বক্তব্য দেন লুৎফুর রহমান তোফায়েল, অসীম সরকার, নেছার আহমদ জামাল, মো. জসিম উদ্দিন, সাজন আহমদ সাজু, আব্দুল মুহিত চৌধুরী, হাজেরা খাতুন, সৈয়দ আনহার আলী, মো. সায়েম, রায়হান ওয়াহিদ, রেজাউল হক আশরাফ, রাহাত আহমদ প্রমুখ।

প্রকাশকদের সঙ্গে মতবিনিময় সভায় কেমুসাসের পক্ষ থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, কার্যনির্বাহী কমিটির সদস্য সালেহ আহমদ খসরু, ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সহ লাইব্রেরি সম্পাদক ইশরাক জাহান জেলী, মিনহাজ ফয়সল, বইমেলা উপকমিটির সদস্য মফিক মোহাম্মদ ও সাংবাদিক শুয়াইবুল ইসলাম। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান