ইমাম-মুয়াজ্জিনের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করব: এমপি সুমন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৮ AM

ইমাম-মুয়াজ্জিনের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করব: এমপি সুমন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৪ ০৫:১৭:৫৫ AM

ইমাম-মুয়াজ্জিনের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করব: এমপি সুমন

সংবর্ধনা অনুষ্ঠানে ব্যারিস্টার সুমন এমপি।


হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমার নির্বাচনী এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করব। যার মাধ্যমে ইমাম ও মুয়াজ্জিনগণ সরকারি বরাদ্দের পাশাপাশি আমার ব্যক্তিগত সহায়তা পাবেন। যারা সত্যিকারে ইসলামের জন্য খেদমত করে যাবেন আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত তাদের পাশে আছি।

রোববার (১০ মার্চ) বিকেলে চুনারুঘাটে বিশ্বজয়ী কোরআনে হাফেজ বশির আহমদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, আমি ইতিমধ্যে প্রবাসীদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করেছি, যে কার্ডের মাধ্যমে প্রবাসীর পরিবার আলাদা সুযোগ সুবিধা পাবে। সারা বাংলাদেশে কি হয় সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো, আমার এলাকার সকল মানুষ ভালভাবে থাকতে পারছে কিনা।  

তিনি বলেন, মাধবপুর চুনারুঘাটের কোন ইমাম মোয়াজ্জিন না খেয়ে থাকবে না, অন্যায়ভাবে তাদেরকে চাকরিচ্যুত করলে আমি কঠোর ব্যবস্থা নিব। আমার একটাই স্বপ্ন আমি আমার এলাকাকে বদলাতে চাই। 

তিনি আরো বলেন, যারা পরিবেশ নষ্ট করছে, মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংস করছে আমি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।  

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট-৫  আসনের সংসদ সদস্য মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী, পুলিশ সুপার আক্তার হোসেন, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?