দিরাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

দিরাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ০৯:৪৩:৪৫ পূর্বাহ্ন

দিরাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

দিরাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন।


সুনামগঞ্জের দিরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহীদুল হক মুন্সী, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান,  ভাইস চেয়ারম্যান মোহন  চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু