জগন্নাথপুরে ট্রলি উল্টে শ্রমিক নিহত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

জগন্নাথপুরে ট্রলি উল্টে শ্রমিক নিহত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ১০:২৩:৩৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ট্রলি উল্টে শ্রমিক নিহত

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ট্রলি উল্টে সুহেল মিয়া (৩৭) নামের এক মাটি কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ মার্চ)  দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাঘদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।সুহেল মিয়া ওই গ্রামের মৃত এলাইছ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুহেল মিয়া পেশায় একজন মাটি কাটার শ্রমিক।তিনি ট্রলি গাড়ির চালকের সঙ্গে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে আলাঘদি গ্রামের ট্রলি দিয়ে মাটি বহনের সময় ট্রলিটি উল্টে যায়। এতে সুহেল মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ওই শ্রমিক কে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলিম উদ্দিন বলেন, ট্রলি উল্টে গিয়ে সুহেল মিয়া নিচে চাপা পড়েন। এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেলে পুলিশ লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু