নিখোঁজের ৪ দিন পর নদীতে ভেসে উঠল যুবকের লাশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

নিখোঁজের ৪ দিন পর নদীতে ভেসে উঠল যুবকের লাশ

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ০৪:০৯:০৬ পূর্বাহ্ন

নিখোঁজের ৪ দিন পর নদীতে ভেসে উঠল যুবকের লাশ


বিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বুলবুল আহমেদ হৃদয় (২০) নামের এক যুবকের লাশ ৪ দিন পর নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সে চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের আইয়ুব আলীর ছেলে।

সোমবার (১৮ মার্চ) সকাল আনুমানিক ৮ টায় উপজেলার কমলানগর এলাকার সোনাই নদীতে তার লাশ পাওয়া যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, বুলবুল আহমেদ গত (১৪ মার্চ) বৃহস্পতিবার দুপুরে বাড়ীর পাশে সোনাই নদীতে মাছ ধরতে যান। এরপর তিনি আর বাড়ী ফিরে আসেননি। এনিয়ে ওইদিন রাতেই মাধবপুর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। আজ সোমবার (১৮ মার্চ) সকালে স্থানীয় লোকজন সোনাই নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুুফা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান  জানান- আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেছি। প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু