জগন্নাথপুরে মসজিদরে ভিতরে বৃদ্ধকে ছুরিকাঘাত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

জগন্নাথপুরে মসজিদরে ভিতরে বৃদ্ধকে ছুরিকাঘাত

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ০১:০৩:৩৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মসজিদরে ভিতরে বৃদ্ধকে ছুরিকাঘাত

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে মসজিদের ভিতরে ছুরিকাঘাতে লিয়াকত আলী (৫৫) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আহতকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ)  জুমার নামাজ শেষে উপজেলার  কলকলিয়া ইউনিয়নের সাংঙ্গিয়ারগাঁও গ্রামের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাংঙ্গিয়ারগাঁও গ্রামের আহত বৃদ্ধ লিয়াকত আলীর সঙ্গে একই গ্রামের হেলাল মিয়া পূর্ব বিরোধ রয়েছে। এরই জেরে শুক্রবার সাংঙ্গিয়ারগাঁও জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মসজিদের ভিতরেই অভিযুক্ত হেলালসহ ২/৩ জন ওই বৃদ্ধকে ঘেরাও করে। এক পর্যায়ে ওই বৃদ্ধকে ছুরিকাঘাত করে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এম সি



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু