সিলেট ওসমানী হাসপাতালে প্রবীণ ব্যক্তিকে মারধরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

সিলেট ওসমানী হাসপাতালে প্রবীণ ব্যক্তিকে মারধরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ০৫:৪৬:৫২ পূর্বাহ্ন

সিলেট ওসমানী হাসপাতালে প্রবীণ ব্যক্তিকে মারধরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

সিলেট ওসমানী হাসপাতালে প্রবীণ ব্যক্তিকে মারধরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন।


সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রবীণ কৃষক নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠককে মারধরের প্রতিবাদে ও বিচারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে।

শনিবার (২৩ মার্চ) বেলা ১২টায় সুনামগঞ্জ ট্র্যাফিক পয়েন্টে প্রগতিশীল সংগঠনসমূহের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

গত ১৭ মার্চ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক ও নার্সদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অমর চাঁদ দাস (৮০)।

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রক্তচক্ষু উপেক্ষা করে কাজ করা এবং স্থানীয় বীরাঙ্গনাদের খুঁজে বের করে তাদের স্বীকৃতি আদায়ের লড়াই করা প্রবীণ সমাজসেবক অমরচাঁন চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে নিজের দেহটিও মরণোত্তর দান করেছেন ওসমানী হাসপাতালেই।

মানববন্ধনে অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার বলেন, হতদরিদ্র অমরচাঁন দাস একজন আলোকিত সমাজসেবী। সারা দেশের মানুষ চিনে তাকে। প্রগতিশীল ধারার জাতীয় রাজনীতিবিদরা তাকে শ্রদ্ধা করেন।

সেই মানুষই যখন বৃদ্ধ বয়সে চিকিৎসা নিতে গিয়ে বিভাগের সর্বোচ্চ হাসপাতালে ডাক্তার ও নার্স কর্তৃক নির্যাতিত হন তখন সাধারণ মানুষের কি হয় তা সহজেই অনুমেয়।

হাসপাতালে মুক্তিযুদ্ধের সংগঠককে মারধরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

কমিউনিস্ট পার্টির সুনামগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট এনাম আহমেদ বলেন, “অমরচান দাস সারা জীবন সাধারণ মানুষের সেবা করেছেন। মুক্তিযুদ্ধেরি এই সংগঠক এখনো মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আছেন। হাওরের কৃষক আন্দোলনের জনপ্রিয় নেতা, হাওরের মানুষ যাকে চিনে ‘কৃষক বন্ধু’ হিসেবে।

এই নির্লোভ মানুষটিকে বৃদ্ধ অবস্থায় মারধর করেছে চিকিৎসকরা। কিন্তু শাস্তির বদলে হাসপাতালের পরিচালক তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।

মানববন্ধন থেকে রোববার (২৪ মার্চ) বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন কমরেড রমেন্দ্র কুমার দে মিন্টু, বিজন সেন রায়, নির্মল ভট্টাচার্য্য, গৌরী ভট্টাচার্য্য, পঙ্কজ দে, খলিল রহমান প্রমুখ।

গত ১৩ মার্চ হার্নিয়া অপারেশনের জন্য ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমর চাঁদ দাস। ১৭ মার্চ প্রস্রাবের যন্ত্রণায় তিনি কাতরাতে কাতরাতে ক্ষোভ জানালে তাকে চিকিৎসকের কক্ষে নিয়ে মারধর ও হুমকি ধমকি করেন দেন শিক্ষানবিশ চিকিৎসকরা।

এ ঘটনায় ১৮ মার্চ তিনি হাসপাতালের পরিচালক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার কথা জানিয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ওই রোগী (অমর চাঁদ) কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু