দিরাই এসোসিয়েশন কানাডা এর আত্মপ্রকাশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

দিরাই এসোসিয়েশন কানাডা এর আত্মপ্রকাশ

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৩/২০২৪ ০৩:৩৯:২২ পূর্বাহ্ন

দিরাই এসোসিয়েশন কানাডা এর আত্মপ্রকাশ

দিরাই এসোসিয়েশন কানাডা এর আত্মপ্রকাশ।


কানাডায় বসবারত সুনামগঞ্জের দিরাই উপজেলাবাসীর এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ শে মার্চ) কানাডার স্থানীয় সময় বিকেল পাঁচটায় টরোন্টোর ড্যানফর্থ এভিনিউয়ের উন্দাল রেস্টুরেন্টে ফজলুল করিমের সভাপতিত্বে ও শাহিয়ান কানন ও রুম্মান আহমদের যৌথ পরিচলনায় মতিবিনিময় সভাটি অনুস্টিত হয়। 


সভায় সর্বসম্মতিক্রমে সমাজ সেবামুলক সামাজিক সংগঠন ‘দিরাই এসোসিয়েশন কানাডা’ নামকরণ করা হয় এবং ফজলুল করিমকে আহ্বায়ক, কফিল উদ্দিন, নিকলেশ রায়, মোশতাক  চৌধুরী, কামিল হোসাইন, শাহিয়ান কানন কে যুগ্ন আহ্বায়ক ও রুম্মান আহমদকে সদস্য সচিব করে ছয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 


এতে  বক্তব্য রাখেন দিলোয়ার হোসাইন বকুল, কফিল উদ্দিন, নাজমুল হক, নিকলেশ রায়, মোশতাক চৌধুরী, মিজানুর রহমান জিতু, কামিল হোসাইন, আল মরিয়াদ তনয়, আনোয়ার হোসেন, পিয়াস রায় প্রমুখ। 

এ সময় বক্তারা কানাডায় বসবাসরত সকলকে একতাবদ্ধ হয়ে কমিউনিটি ও দিরাই উপজেলাবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কাজী শিহাব উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন কানাডায় বসবাসরত দিরাই উপজেলার ব্যক্তিবর্গ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু