দোয়ারাবাজারে ট্রাক চাপায় ৪ বছরের শিশু নিহত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

দোয়ারাবাজারে ট্রাক চাপায় ৪ বছরের শিশু নিহত

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ০৪:৪৬:৪৬ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ট্রাক চাপায় ৪ বছরের শিশু নিহত

প্রতিকী ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজারে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রামিম নামের ৪ বছরের এক  শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রামিম (৪)উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নিহত রামিম রাস্তার পাশে বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় তার মা পাশে বসা ছিলেন। দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা গাড়ি চালক জসিম উদ্দিনকে আটক করে পুলিশে হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু