তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ০৫:৩০:৩৭ পূর্বাহ্ন

তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায়  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।


তাহিরপুরে  একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।

এসময় তাহিরপুর অস্থায়ী  শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,আওয়ামী লীগ,অঙ্গ সহযোগী সংগঠন,বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা এবং সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৮টায় শেখ রাসেল মিনি  স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এসময় জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ছিলেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দীন। 

পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজের উদ্বোধন করা হয়। 

বেলা ১১ টায় মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সুনামগঞ্জ এক আসনের  সংসদ সদস্য এড,রনজিত সরকার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, আওয়ামী লীগ সহ সভাপতি আলী মর্তুজা, আব্দুস সোবহান আখন্জি,  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কর, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আলমগীর খোকন, সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা, সাবেক ইউপি চেয়ারম্যান ভোরহান উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল মিয়া,আওয়ামী লীগ সদস্য লাকসাব আজিজুল, কালাচান, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন দ্বীপক প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু