আমরা বাঙালি পরিচয়ে মাথা উঁচু করে বাচঁবো: শান্তিগঞ্জে এম এ মান্নান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

আমরা বাঙালি পরিচয়ে মাথা উঁচু করে বাচঁবো: শান্তিগঞ্জে এম এ মান্নান

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৪ ০৬:২১:০৬ পূর্বাহ্ন

আমরা বাঙালি পরিচয়ে মাথা উঁচু করে বাচঁবো: শান্তিগঞ্জে এম এ মান্নান

শান্তিগঞ্জ উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ।


সাবেক পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে যারা তাদের জীবন নিয়ে দিয়ে এদেশ স্বাধীন করে গেছেন সেই বীর শহীদের আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। তাদের রেখে যাওয়া বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। আরও যাবে৷ বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে দেশের যুগান্তকারী উন্নয়ন হয়েছে৷ প্রতিটি ক্ষেত্রে আমরা আমাদের আসল পরিচয় তুলে ধরতে চাই৷ আমরা বাঙালি পরিচয়ে মাথা উঁচু করে বাচঁবো। আমরা স্বাধীন।  এদেশকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না। 

মঙ্গলবার(২৬ মার্চ) সকাল ৯ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ পরবর্তী উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সিনিয়র সহ-সভাপতি সাদাত মান্নান অভি, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ৷ 

এর আগে সকাল ৯ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এম এ মান্নান, পরে একে একে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,  উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা প্রশাসন, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধানিবেদন করেন৷ এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সালাম গ্রহণ, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, কুচকাওয়াজ পরিদর্শন, ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু