সাবেক এমপি নজির হুসেনের মৃত্যুতে শোকে স্তব্ধ সুনামগঞ্জবাসী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সাবেক এমপি নজির হুসেনের মৃত্যুতে শোকে স্তব্ধ সুনামগঞ্জবাসী

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৩/২০২৪ ০৩:২৬:০১ পূর্বাহ্ন

সাবেক এমপি নজির হুসেনের মৃত্যুতে শোকে স্তব্ধ সুনামগঞ্জবাসী

ফাইল ছবি


রাজনীতির কিংবদন্তি সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকা থেকে বার বার নির্বাচিত সাবেক এমপি ১৯৭১ সালের মুক্তিযোদ্ধে ট্যাকেরঘাট সাব সেক্টরের সহ অধিনায়ক, সুনামগঞ্জ জেলা বি এনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজির হুসেন ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

বৃহস্পতিবার (২৮) মার্চ ভোর ৪ টা ২০  মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী,  সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ জোহর ৩, ৩০ মিনিটে প্রথম নামাজে  জানাজা অনুষ্ঠিত হবে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ওনার নিজ গ্রাম শাহপুরের সাত গাও হাইস্কুল মাঠে পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু