জগন্নাথপুরে শ্রীকৃষ্ণের গোষ্ট বিহারে ভক্তের ঢল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

জগন্নাথপুরে শ্রীকৃষ্ণের গোষ্ট বিহারে ভক্তের ঢল

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ১১:০৪:৫৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শ্রীকৃষ্ণের গোষ্ট বিহারে ভক্তের ঢল

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের পরম প্রেমময় ভগবান শ্রী কৃষ্ণের গোষ্ট বিহার উপলক্ষে বার্ষিক মহোৎসব  বৃহস্পতিবার (২৮ মার্চ)  দিনব্যাপী বিপুল ভক্ত সমাগমের মধ্যে দিয়ে পালিত হয়।

সকাল ছয়টায় উৎসবের উদ্বোধন ও নগর পরিক্রমা, সকাল ৯ টায় শ্রীকৃষ্ণের গোষ্টে গমন বিকেলে ফিরা গোষ্ট, লীলা সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।

প্রতি বছরের মতো পৌর শহরের যাত্রাপাশা মঙ্গল চন্ডী মন্দির প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।  বিকেল চারটায় মাঠে ফেরা গোষ্ট  অনুষ্ঠিত হয়।

এতে বিপুল ভক্ত সমাগম ঘটে। এছাড়াও যাত্রা পাশা গ্রামের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা হয়। একদিন ব্যাপী উৎসবে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল লক্ষ্যনীয়। উৎসব উপভোগ করতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উৎসব অঙ্গনে সমবেত হন। উৎসবে শিশু কিশোরীদের  নৃত্যানুষ্ঠান ছিল অন্যতম আকর্ষণ।উৎসব উদযাপন কমিটির সভাপতি নিবারন গোপ,সাধারণ সম্পাদক প্রজেশ গোপ ও কোষাধ্যক্ষ জীবন গোপ প্রতি বছরের ন্যায় উৎসব সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু