শান্তিগঞ্জে সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত, আহত ১
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শান্তিগঞ্জে সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত, আহত ১

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ০২:১৬:৫১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত, আহত ১




সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লেগে সুনামগঞ্জ সদর কোর্টে কর্মরত এএসআই মহিউদ্দিন আহমেদ নামের এক পুলিশ কর্মকর্ত ঘটনাস্থলে মারা যান। এতে আহত হয়েছেন আরেক এএসআই মামুন আহমদ। গুরুতর আহত অবস্থায় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

রোববার(৩১) মার্চ সকাল ১১ টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াগাঁও এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জায়া যায়, পুলিশ কর্মকর্তারা প্রাইভেটকারে সিলেট থেকে সুনামগঞ্জের কর্মস্থলে আসছিলেন। পথে নোয়াগাঁও এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে খুঁটি ভেঙে পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়৷ এতে ঘটনাস্থলে নিহত হন মহিউদ্দিন এবং গুরুত্বরত আহত হন মামুন।

এ ব্যাপারে ঘটনাস্থলে অবস্থান করা শান্তিগঞ্জ থানার এস আই সুভাস দাস বলেন, এ দূর্ঘটনায় প্রাইভেট কারের চালক গুরুতর আহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু