দিরাইয়ে অস্ত্রসহ বাবা ও ছেলে আটক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

দিরাইয়ে অস্ত্রসহ বাবা ও ছেলে আটক

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ০৭:৪১:৪৩ পূর্বাহ্ন

দিরাইয়ে অস্ত্রসহ বাবা ও ছেলে আটক

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জে দিরাই উপজেলায় অস্ত্রসহ বাবা ও ছেলেকে আটক করেছে দিরাই থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে  উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে দিরাই থানা পুলিশ  অভিযান চালিয়ে ওই গ্রামের দবির মিয়ার বসতঘর থেকে দবির মিয়া (৫৫) ও তার ছেলে জাকরান মিয়া (২১) কে একটি একনালা বন্দুকসহ আটক করেছেন। 

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী পিতা পূত্রকে অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাতিয়া গ্রামের বাসিন্দা একরার হোসেন ও লিটন মিয়ার মধ্যে গ্রাম্য আদিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে, এরই জের ধরে শনিবার সকালে দেশীয় ও অবৈধ অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে দিরাই থানার ওসি তদন্ত রতন কুমার দেবের নেতৃত্বে সঙ্গীও ফোর্স সহ  ওই গ্রামে রাতভর অভিযান চালিয়ে দবির ও তার ছেলে জাকরানকে একনালা বন্দুক সহ তাদের বসতঘর থেকে আটক করেছে বলে তিনি জানান।

তাদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা হয়েছে এবং উভয় কে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে বলে ওসি জানান।

এম সি



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু