ছাতকে সড়ক দূর্ঘটনায় গৃহবধূর মৃত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

ছাতকে সড়ক দূর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৪/২০২৪ ১০:১৯:১০ পূর্বাহ্ন

ছাতকে সড়ক দূর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

ছবি: সংগৃহীত


ছাতকে মৃত স্বজনকে শেষ দেখা দেখতে যাবার পথে সড়ক দূর্ঘটনায় রাহেলা বেগম (২৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার ২ এপ্রিল দুপুরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মিত্রগাঁও বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। রাহেলা বেগম সিলেট সদর উপজেলার মোগলাগাঁও ইউনিয়নের ধুমখাল (আলী নগর) গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান,দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নেরর দেওয়ান নগর গ্রামে এক নিকটাত্মীয়র মৃত্যুর সংবাদ পেয়ে তাকে শেষ বারের মতো এক নজর দেখতে রাহেলা বেগম সিলেট থেকে একটি সিএজি-ফোরষ্ট্রোক যোগে রওয়ানা দেন।  দুপুর প্রায় ১ টার সময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মিত্রগাঁও সড়ক মুখে পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর এক সিএনজি-ফোরষ্ট্রোকের সাথে ধাক্কা লেগে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় তাদের সিএনজি ।

এসময় স্থানীয়রা দূর্ঘটনাকবলিত সিএনজি থেকে যাত্রীদের উদ্ধার করেন। উদ্ধারকৃত যাত্রীদের মধ্যে রাহেলা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিকটস্থ ছাতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ শাহ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু