জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার আলোচনা ও ইফতার মাহফিল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার আলোচনা ও ইফতার মাহফিল

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ০৭:৫১:২২ পূর্বাহ্ন

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার আলোচনা ও ইফতার মাহফিল

ছবি: সংগৃহীত


পূর্ব লন্ডনের নিউরোডে স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা উদ্যোগে ইফতারপূর্ব আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২ মার্চ)  জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চন্দন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, সাবেক অধ্যাপক সৈয়দ আশফাক আহমেদের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফয়জুর রহমান সমির।

ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী, জগন্নাথপুরের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সংগঠনের উপদেষ্টা কাউন্সিলর হুমায়ুন কবির, উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস, উপদেষ্টা আলহাজ্ব মন্তাজ আলী, উপদেষ্টা জিল্লুর রহমান জিলু, ভাইস প্রেসিডেন্ট বশির মিয়া,কাউন্সিলর তোফাজ্জল হুসাইন, সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাবেক সেক্রেটারি শফিউল আলম বাবু প্রমুখ।

সভায় বক্তারা সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। পরে ইফতার পূর্ব বিশেষ মোনাজাতে দেশ জাতির কল্যাণ কামনা করা হয়।

সভায় বক্তারা বলেন বিলেতে এই সংগঠন প্রাচীনতম সংগঠন হিসেবে দেশে বিদেশে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে। আগামীতে শর্টটাইম উন্নয়নমূলক প্রজেক্টের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার তাগিদ দেন ।বক্তারা আরো বলেন ভোকেশনাল ইনস্টিটিউট বা কারিগরী শিক্ষা উন্নয়ন মূলক প্রতিষ্ঠান জগন্নাথপুরে গড়ে তোলার পরামশ্য দেন। যা আগামী প্রজন্মকে কারিগরি শিক্ষায়, দক্ষ জনশক্তিকে রুপান্তরিত করতে সহায়ক হবে। এসব প্রজেক্ট গ্রহণ করতে অর্থ কোন ব্যাপার না, শুধু প্রয়োজন মহৎ উদ্যোগ নিয়ে এগিয়ে আসার।

এম সি



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু