ধর্মপাশায় ১ একর জমির শসা গাছ কেটে দিল দুর্বৃত্তরা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

ধর্মপাশায় ১ একর জমির শসা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ০২:১৩:১১ পূর্বাহ্ন

ধর্মপাশায় ১ একর জমির শসা গাছ কেটে দিল দুর্বৃত্তরা


সুনামগঞ্জের ধর্মপাশায় বাবুল মিয়া নামের এক কৃষকের ১০০ শতাংশ জমিতে চাষ করা শসা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

২ এপ্রিল, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হলদির হাওরের বালুচরে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বরইহাটি গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

বাবুল মিয়া দীর্ঘদিন ধরে নিজের জমির পাশাপাশি অন্যের জমি বর্গা নিয়ে বিভিন্ন সবজি চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। এবার নিজের ৩ একর জমিতে ভুট্টা, ২ একর জমিতে লাউ, ৩ একর জমিতে বেগুন ও ১ একর জমিতে শসা চাষাবাদ করছিলেন।

ক্ষতিগ্রস্ত কৃষক বাবুল মিয়া বলেন, আজ ভোরে শসা ক্ষেতে গিয়ে দেখতে পান তার রোপণ করা গাছ গুলো কে বা কারা রাতের আঁধারে কেটে দিয়েছে।

তিনি আরো জানান, ১০০ শতাংশ জমিতে চারা রোপণ থেকে শুরু করে এ পর্যন্ত তার খরচ হয়েছে তিন লক্ষাধিক টাকা। এখন শসা বিক্রি করার সময় চলছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য রহিস মিয়া, মহিলা ইউপি সদস্য পারভীন আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে তারা এরকম ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু