গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ০৫:০৬:৫৫ পূর্বাহ্ন

গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা


বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের হলরুমে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকতা মুশফিকীন নূর উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি শেরে আলম শেরু, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, কোষাধ্যক্ষ মো. বায়েজীদ বিন ওয়াহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিত রায়, দপ্তর সম্পাদক মহসিন কবির, সাহিত্য সম্পাদক নেহার দেবনাথ, নির্বাহী সদস্য, মো. ওয়ালী উল্লাহ সরকার, আব্দুল আহাদ, মো. আখতারুজ্জামান তালুকদার ও মো. সাইফ উল্লাহ সহ মো. দিল আহমেদ প্রমুখ।

এসময় উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ২৭ মার্চ তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করার পর ৩ মার্চ জামালগঞ্জে যোগদান করেন। এর আগে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৫ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা।

এমকে



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু