মহব্বতপুর ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

মহব্বতপুর ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ০৭:০৮:২৫ পূর্বাহ্ন

মহব্বতপুর ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল


সুনামগঞ্জের দোয়ারাবাজার সুরমা ইউপির প্রাণ কেন্দ্র মহব্বতপুর ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

২৪ রমজান বৃহস্পতিবার মহব্বতপুর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ মারফত আলী(কবিরাজ) সভাপতিত্বে,সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ। 

 সুরমা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীদের  উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে জীবন গঠনে  জন্য সকলকে বিশেষ ভাবে আহবান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও মুসলিম জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এমকে



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু