জগন্নাথপুরে চিকিৎসাধীন অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

জগন্নাথপুরে চিকিৎসাধীন অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ১০:৪৪:০৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে চিকিৎসাধীন অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মরচুয়ারিতে রাখে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ ওই ব্যক্তি জগন্নাথপুর বাজারে টিউবওয়েলে পানি পান করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তাঁর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শারমিন আরা আশা বলেন, ‘ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। হাসপাতালে ভর্তির পর থেকে চিকিৎসার পাশাপাশি আমরা তাঁর সেবাযত্ন করেছি। তবে তাঁর পরিচয় বা আত্মীয় স্বজনদের কোনো সন্ধান পাওয়া যায়নি।’

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহটি আগামীকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিচয় পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে সরকারিভাবে লাশ দাফন করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু