তাহিরপুরে জলাশয় শুকিয়ে মাছ নিধন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

তাহিরপুরে জলাশয় শুকিয়ে মাছ নিধন

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৪/২০২৪ ১২:২৩:২৫ অপরাহ্ন

তাহিরপুরে জলাশয় শুকিয়ে মাছ নিধন

ছবি: নিজস্ব


হাওরে নিয়ম ভেঙে সেচযন্ত্র দিয়ে পানি সেচে মাছ ধরার কারণে ধ্বংস হচ্ছে দেশি মাছ ও জলজ প্রাণী।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত ভবানীপুর এলাকায় মুজিব পল্লির কাছে একটি হাওর থেকে একদল দুর্বৃত্ত  সেচযন্ত্র ব্যাবহার করে মাছ নিধনের মহাউৎসবে মেতেছে। সেচ পক্রিয়ার ফলে হাওরে কমছে দেশি প্রজাতির মাছ।

একদিকে সেচের ফলে যেমন মাছের ক্ষতি হবে অন্যদিকে মুজিব পল্লিতে বসবাস রত প্রায় ত্রিশটি পরিবারের লোকজন পানির অভাবে মানবেতর জীবন জাপন করতে হবে।এই হাওরের মাঝে মুজিব পল্লিতে বসবাসরত লোকজন গোসল করে এখানকার পানি রান্মার কাজে ব্যাবহার করে তারা জীবন পরিচালনা করে।

মুজিবপল্লিতে বসবাস কারী সেলিম মিয়া বলেন, একদল নরপশু রাতের আধারে মেশিন দিয়ে এখানকার পানি সেচে মাছ ধরতে চায়। এই পানিতে আমরা গোসল করি এখানকার পানি আমরা রান্না করার কাজে ব্যাবহার করি।এই বিলের পানি সেচে ফেল্লে এখানকার মানুষ মানবেতর জীবন ধারন করতে হবে।

ইউপি সদস্য মোফাজ্জল হোসেন বলেন, বিল সেচে মাছ ধরা আইনগত অপরাধ, এই বিলটির পানি দিয়ে মুজিবপল্লিতে বসবাসরত লোকজন গোসল এবং রান্নার কাজে ব্যাবহার করে থাকে। বিলটির পানি সেচ বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি বলেন, বিষয়টি শুনেছি আমাদেরহ লোকজন জায়গাটি পরিদর্শন করেছেন,কেউ যদি বিল শুকিয়ে সেচ দিয়ে মাছ ধরে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু