ছাতকে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

ছাতকে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনী

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৪/২০২৪ ০৬:৪৬:২৫ পূর্বাহ্ন

ছাতকে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনী


সুনামগঞ্জ জেলার ছাতকে পবিত্র মাহে রমজান ও আসন্ন  ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনী কর্তৃক গরীব, অসহায়, এতিম ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

এ উপলক্ষে রবিবার সকাল ১০ ঘটিকায় ছাতক পৌরসভার ৪ নং ওয়ার্ডের পেপার মিল মসজিদের সামনে সিলেট সেনানিবাস কতৃক গরীব, অসহায়,  এতিম ও দুস্থ মানুষের মাঝে ই সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও  সেনাবাহিনী প্রধানের নির্দেশে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভা এলাকার  গরীব, অসহায়, এতিম ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রশিদ আহমদ খসরু, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির এবং সেনাবাহিনীর বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ।

সেনাবাহিনী জানায়, সেনাসদস্যদের নিজেদের জন্য বরাদ্দকৃত রেশন থেকে অসহায় পরিবারের জন্য চাল, আটা, ডাল, তৈল, চিনি, লবন, চিনিগুড়া চাল, সেমাই, চা পাতা ও গুড়া দুধ দেয়া হয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশাপাশি ৪ জেলার মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।  সেনাবাহিনী দেশ সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে। সেনাবাহিনীর কতৃক ঈদের পূর্বে খাদ্য সামগ্রী পেয়ে এলাকার সাধারণ মানুষেরা সন্তোষ প্রকাশ করেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু