কুয়েতে সড়ক দু র্ঘ ট না য় ২ বাংলাদেশিসহ পাঁচজন ভারতীয় নাগরিকের মৃ ত্যু
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২২ AM

কুয়েতে সড়ক দু র্ঘ ট না য় ২ বাংলাদেশিসহ পাঁচজন ভারতীয় নাগরিকের মৃ ত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০৯:৩৩:৫১ AM

কুয়েতে সড়ক দু র্ঘ ট না য় ২ বাংলাদেশিসহ পাঁচজন ভারতীয় নাগরিকের মৃ ত্যু

ছবি: সংগৃহীত


কুয়েতে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন দুই বাংলাদেশি প্রবাসী, বাকি পাঁচজন ভারতীয়। দুর্ঘটনায় আহত হয়েছেন তিন ভারতীয়। খবর গালফ নিউজের।

মঙ্গলবার (৯ জুলাই) প্রতিবেদনে জানানো হয়, ভোরে সেভেনথ রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগীরা একটি মিনি বাসে করে কর্মস্থল থেকে ফিরছিলেন। এ সময় অন্য একটি গাড়ি বাসটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

নিয়ন্ত্রণ হারিয়ে মিনি বাসটি সেভেনথ রিং রোডের আবদুল্লাহ আল মোবারক এলাকার বিপরীতে থাকা সেতুর ডিভাইডারে ধাক্কা দেয়।

নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি প্রবাসী। তারা হলেন- কুমিল্লার আলি হোসেনের ছেলে মো. হাসান ও ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল মোতালিবের ছেলে মো. জামাল মিয়া।

নিহত ভারতীয়রা হলেন, বিহারি লাল, বক্কর সিং, বিক্রম সিং, দেবেন্দর সিং এবং রাজকুমার কৃষ্ণস্বামী। দুর্ঘটনায় আহত ভারতীয় নাগরিক সুরেন্দ্রন, বিনু মনোহরন এবং গুরুচরণ সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যে সময় দুর্ঘটনা ঘটে তখন মিনিবাসটিতে ১০ জন ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

দুর্ঘটনার কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে আরও নিরাপত্তা ব্যবস্থার মূল্যায়ন করতে পুলিশ তদন্ত শুরু করেছে।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির