কলকাতার জলাশয়ে পড়ে ছিল বাংলাদেশি যুবকের ম র দে হ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২১ AM

কলকাতার জলাশয়ে পড়ে ছিল বাংলাদেশি যুবকের ম র দে হ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০৯:৩৫:৩৩ AM

কলকাতার জলাশয়ে পড়ে ছিল বাংলাদেশি যুবকের ম র দে হ

ফাইল ছবি


ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা মহানগরীর সায়েন্স সিটি এলাকার জলাশয় থেকে মহম্মদ দাউদ হোসেন উপল (২৩) নামে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুলাই) প্রগতি ময়দান থানা এলাকায় বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছের একটি জলাশয়ে পড়ে ছিল ওই যুবকের লাশ।

দাউদ হোসেন উপল ঢাকার মহম্মদপুরের মীর মোশারফ হোসেনের ছেলে। তার কাছে থাকা নথিপত্র দেখে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে পুলিশ।

কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে বরুন সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছে একটি পুকুরের পাড়ে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। হঠাৎ তিনি পুকুরে ঝাঁপ দেন। স্থানীয়রা প্রগতি ময়দান থানায় খবর দেন। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী লাশটি উদ্ধার করে। তার কাছে থাকা নথিপত্র দেখে জানা যায়, তিনি বাংলাদেশের নাগরিক। ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। এ নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানা যায়।

আরও জানা যায়, কয়েকদিন আগে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন ওই যুবক। উপল কেন কলকাতায় এসেছিলেন? কেনইবা পুকুরে ঝাঁপ দিলেন এসব বিষয়ে তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ।‌

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির