যুক্তরাষ্ট্রের নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর গুলি নি হ ত ২
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৭ AM

যুক্তরাষ্ট্রের নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর গুলি নি হ ত ২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ০৮:৪৯:১৪ AM

যুক্তরাষ্ট্রের নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর গুলি নি হ ত ২

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশ করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় দূরবর্তী একটি ভবনের ছাদ থেকে তার ওপর স্নাইপার হামলা হয়েছে বলে জানা গেছে।

সৌভাগ্যক্রমে হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন ট্রাম্প। তবে, প্রাণ হারিয়েছেন সমাবেশে উপস্থিত এক সাধারণ নাগরিক। আর মঞ্চ থেকে নামিয়ে নেওয়ার সময় ট্রাম্পের ডান গাল ও কান থেকে রক্ত ঝরতে দেখা গেছে। এদিকে ঘটনার কিছুক্ষণ বাদেই হামলাকারী স্নাইপারও নিহত হয়েছেন সিক্রেট সার্ভিস অ্যাসল্ট টিমের হাতে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। সিএনএন, নিউইয়র্ক পোস্ট, বিবিসি, রয়টার্সসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম থেকে রোববার (১৪ জুলাই) নিশ্চিত হওয়া গেছে ঘটনার ব্যাপারে। পাওয়া গেছে ঘটনার বেশ কয়েকটি ফুটেজও।

সিক্রেট সার্ভিস টিম জানিয়েছে, ট্রাম্প নিরাপদ আছেন। প্রচারণার একজন মুখপাত্রও বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্টকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি সুস্থ আছেন।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, পিটসবার্গ থেকে প্রায় ৩৫ মাইল উত্তরে বাটলারে আয়োজিত ট্রাম্পের নির্বাচনী সমাবেশে অন্তত ৯টি গুলির শব্দ শোনা গেছে। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে ঘিরে রেখে দ্রুত মঞ্চ থেকে নামিয়ে নেন। তবে সমাবেশে দর্শকের ভিড়ে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া হামলাকারীকেও গুলি করে হত্যা করেছেন নিরাপত্তারক্ষীরা।

আইন প্রয়োগকারী সূত্র, প্রত্যক্ষদর্শী এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও অনুসারে, প্রাথমিক প্রতিবেদনগুলো থেকে জানা যায় যে সমাবেশের বাইরে একটি বিল্ডিংয়ের ছাদে একজন স্নাইপার ট্রাম্পকে টার্গেট করেছিলেন।

একজন ট্রাম্প সমর্থক বিবিসিকে জানিয়েছেন, সমাবেশের নিরাপত্তা ঘেরের বাইরে একটি ভবনের ছাদে রাইফেল সজ্জিত একজন স্নাইপারকে দেখেছেন তিনি। লোকটিকে গুলি চালাতে দেখেছিলেন আরও কয়েকজন ব্যক্তি। সমাবেশের বাইরে একটি ভবনে পার্টি করছিলেন তারা। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পাওয়া এক ভিডিও ফুটেজেও দেখা গেছে, বন্দুকধারী একটি গুদামের ছাদে মৃত অবস্থায় পড়ে আছেন।

ঘটনার পর সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র এক এক্স পোস্টে বলেন, ‘সিক্রেট সার্ভিস প্রতিরক্ষামূলক ব্যবস্থা বাস্তবায়ন করেছে এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এখন নিরাপদে আছেন। সিক্রেট সার্ভিস এ ঘটনার তদন্ত করবে এবং আরও তথ্য পাওয়া গেলে প্রকাশ করা হবে।’

এদিকে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এক্সে তার বাবার আহত মুষ্টিবদ্ধ একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমেরিকাকে রক্ষার লড়াইয়ে তিনি কখনো থামবেন না।’

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির