বিয়ের কয়েক ঘণ্টা আগে সড়ক দু র্ঘ ট না য় নববধূর মৃ ত্যু
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৮ PM

বিয়ের কয়েক ঘণ্টা আগে সড়ক দু র্ঘ ট না য় নববধূর মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ০৮:৫২:০৫ AM

বিয়ের কয়েক ঘণ্টা আগে সড়ক দু র্ঘ ট না য় নববধূর মৃ ত্যু

ছবি: সংগৃহীত


রোববার বিয়ে— শেষ মুহূর্তের কেনাকাটা ও প্রস্তুতি শেষ করতে বাবা-মা ও ভাইকে নিয়ে গতকাল শনিবার বাইরে বের হয়েছিলেন নববধূ। তবে বিয়েটা আর হয়নি, তার কয়েক ঘণ্টা আগেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। গতকাল শনিবার সৌদি আরবে ঘটে এমন মর্মান্তিক ঘটনা। এই দুর্ঘটনায় নববধূর বাবা-মা এবং ভাইও প্রাণ হারিয়েছেন।

সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, নিহত ওই নববধূর নাম হামস আল সাহারি। যেখানে নিজের বিয়ে নিয়ে আনন্দে উল্লাসে মেতে থাকার কথা ছিল তার। সেখানে সড়কে পুরো পরিবারের সঙ্গে প্রাণ হারিয়ে কবরে শুয়ে আছেন তিনি।

বিয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে নববধূর মৃত্যুর খবরটি সৌদির সাধারণ মানুষের মনে ব্যাপক নাড়া দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সাবকও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এটির কারণ খুঁজে বের করতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সৌদি আরবের রাস্তাঘাঁটগুলো প্রশস্ত হলেও সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় প্রতি বছর দেশটিতে শত শত মানুষের মৃত্যু হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি