মালয়েশিয়ায় অ*সামাজিক কা র্য ক লা প, বাংলাদেশিসহ আ ট ক ৫৬
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৮ AM

মালয়েশিয়ায় অ*সামাজিক কা র্য ক লা প, বাংলাদেশিসহ আ ট ক ৫৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ১০:২০:৩৮ AM

মালয়েশিয়ায় অ*সামাজিক কা র্য ক লা প, বাংলাদেশিসহ আ ট ক ৫৬

ছবি: সংগৃহীত


মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাং-এ পাঁচটি ম্যাসাজ পার্লারে ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়েছে।

বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে অভিযান থেকে ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরের একটি দল বিভিন্ন অপরাধের জন্য বাংলাদেশিসহ ৫৬ বিদেশিকে আটক করেছে।

দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেন, ২০ জন পুরুষ, ৪১ বিদেশি মহিলা এবং ৩০ জন মালয়েশিয়ানসহ ৯১ জনকে পরিদর্শন করা হয়েছে। এসময় বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ও সুদানের মোট ৫৬ জনকে আটক করা হয়েছে। রোববার (১৪ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, আটকদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

তিনি আরও বলেন, অবৈধ ম্যাসাজ পার্লার পরিচালনার দায়ে ২ মালয়েশিয়ান নাগরিককেও আটক করা হয়েছে।এদিকে আটকদের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে আনা হবে বলে জানা গেছে।

বিবৃতিতে রুসলিন বলেন, অভিবাসন আইন, পাসপোর্ট আইন, মানবপাচার বিরোধী, অভিবাসীদের চোরাচালান বিরোধী আইনের অধীনে অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির