বিয়েতে মাছ-মাংস না পেয়ে লাঠিপেটা!
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৮ AM

বিয়েতে মাছ-মাংস না পেয়ে লাঠিপেটা!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ০৭:৫৩:২৪ AM

বিয়েতে মাছ-মাংস না পেয়ে লাঠিপেটা!

ছবি: সংগৃহীত


ভারতের উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার আনন্দ নগর গ্রামে বিয়ের অনুষ্ঠানে মাছ-মাংস না পেয়ে কনেপক্ষকে পিটিয়ে বিয়ে পণ্ড করে দিয়েছে বরপক্ষ। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, আনন্দ নগর গ্রামের দীনেশ শর্মার মেয়ে সুষমার বিয়ে ছিল। বরপক্ষকে খাওয়াতে পোলাও-পনির ও হরেক রকম তরকারি পাকানো হয়। খাওয়া-দাওয়ায় মাছ ও মাংস না পেয়ে কনেপক্ষকে পিটিয়ে বিয়ে ভেঙে দেয় বরপক্ষ। বর অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। এরপর কনের পরিবার পুলিশে অভিযোগ দেন। 

কনের বাবা পুলিশকে বলেন, আয়োজনে আমিষ না থাকায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে বর অভিষেক শর্মা, তার বাবা সুরেন্দ্র শর্মা এবং অন্যরা। আমি আপত্তি জানালে সুরেন্দ্রসহ কিছু অজ্ঞাতপরিচয় লোক আমার পরিবারের লোকজনকে লাঠি দিয়ে মারতে শুরু করেন এবং লাথি দেন, ঘুষি মারেন। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতাহাতি, ঘুষি এবং চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে। দুইপক্ষে চলছে তুমুল ঝগড়া। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির